সোহেল আলম
সোহেল আলম (এম. আলম) একজন কবি, গীতিকার ও লেখক। শৈশবেই কবিতার হাত ধরে তাঁর সাহিত্যজীবনের সূচনা। মানবজীবন, প্রেম, ইতিহাস, আধ্যাত্মিকতা ও সমসাময়িক সমাজবাস্তবতা…
জন্ম ১৯৬৭ সালে ঢাকায়। সেখানেই বেড়ে উঠা। ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া ঢাকাতে তারপর রংপুর ক্যাডেট কলেজ। রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত
১৯৮০ সাল থেকে তিনি ফটোগ্রাফি চর্চা করেন। বেগার্ট ইনষ্টিটিউট অব ফটোগ্রাফি থেকে ডিপ্লোমা-ইন-ফটোগ্রাফি (১৯৯০) এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র (বিপিএস) যোগ্যতা বোর্ড থেকে…
জুবাইদা গুলশান আরা হেনা একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক। উপন্যাস, স্মৃতিকথা, বিজ্ঞান কল্পসাহিত্য, শিশুসাহিত্য এবং কিশোরসাহিত্য নিয়ে তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০৬টি।
জন্ম বাংলাদেশের নেত্রকোনায়। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। গত শতাব্দীর সত্তর দশকের শেষে ও আশির দশকে বাংলাদেশে বিজ্ঞান ক্লাব সংগঠন, আন্দোলন ও বিজ্ঞান পত্রিকা ‘অণু’ সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জনপ্রিয় বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ে লিখে থাকেন। তিনি ভ্রমণপ্রিয় –…
শৈশব কেটেছে ঢাকায়, বাংলাদেশে। এরপর কানাডা। বাবা চার্টার্ড একাউন্টেন্ট ছিলেন আর মা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। বই পড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সত্বেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক…
ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সরকার। আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৮ সালে আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হয়ে পেশাজীবন শুরু। দীর্ঘদিন আইন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করেছেন। উন্নয়ন বিষয়ে তাঁর লেখা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে যা ৪টি ভাষায় অনুদিত…
প্রখ্যাত বাংলাদেশি গীতিকার ও লেখক, যিনি বাংলা ব্যান্ড সঙ্গীতের স্বর্ণযুগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আইকনিক ব্যান্ড, সোলো শিল্পী এবং টেলিভিশন প্রজেক্টের জন্য স্মরণীয় গান লিখেছেন। এছাড়া তিনি বাংলা সাহিত্য ও জনপ্রিয় বিজ্ঞান লেখায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার কাজ কাব্যিক গভীরতা, আবেগ এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার সমন্বয় বহন করে। মাহমুদ খুরশিদ একজন…
কৃষিবিদ বনিক রাম কৃষ্ণ, পরিচালক অবসরপ্রাপ্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। জন্ম ১৯৫৬। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ হতে কৃষিতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। কৃষি বিষয়ক বিভিন্ন প্রকাশনায় তাঁর বিচরণ অনেক আগে থেকেই। তাঁর প্রথম প্রকাশিত বই কৃষিতত্ত্ব হ্যান্ডবুক , প্রকাশিত হয় ১৯৮৫ সালে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা…
স্কুলে থাকতেই লেখালেখির চর্চা। ‘প্রতিবেশী’ নামক খ্রিস্টান কমিউনিটির পত্রিকার ছোটদের আসরে প্রথম লেখা প্রকাশ। প্রকাশিত কাব্যগ্রন্থ – ‘অনুভবের আঙ্গিনায়’ (২০১৮), ‘শিশির ভেজা ভোর’ (২০২১)। এছাড়া রয়েছে যৌথভাবে প্রকাশিত ৬টি কাব্যগ্রন্থ। ভ্যালেন্তিনার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘অপেক্ষার প্রহর’ (২০২৩),‘জীবনের সমীকরণ’ (২০২০), এবং ‘বহতা জীবনের দর্পণ’ (২০১৯)। তাঁর অন্যান্য গ্রন্থ হলো ‘শৈশব কথা…
স্কুল জীবনেই ম্যাক আজাদ কবিতা লিখতে শুরু করেন। কিশোর বয়সেই প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘হৃদয় ঝরা কথা’। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর নিজের লেখা এবং অংশগ্রহণে কবিতা এবং কথোপকথন’র অ্যালবাম ‘অনেক দিন পর’। ২০২৫ এর একুশের বইমেলায় এসেছে নতুন কাব্যগ্রন্থ ‘বিষণ্ন পঙক্তিমালা’। ছাত্রজীবন থেকেই তিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন…
শুজা রশীদের জন্ম খুলনা শহরে। বর্নাঢ্য শৈশব ও বাল্যকাল কেটেছে শহরে-গ্রামে, দেশে-বিদেশে। বন্দী সৈনিক (মরহুম ক্যাপ্টেন ডাক্তার আব্দুর রশীদ) পিতার সঙ্গী হয়ে পাকিস্থানের বন্দী শিবিরে কেটেছে বাল্যকালের বেশ কিছুটা সময়। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লায়েড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্সে অনার্স এবং মাস্টার্স শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান…
নিরঞ্জন রায় পেশায় ব্যাংকার এবং সার্টিফাইড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনেও উপপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন এবং…
সৈয়দ ইকবাল। সত্তর দশকের লেখক। তিনি একাধারে শিল্পী, লেখক, প্রচ্ছদশিল্পী। ২০১৪ সালে বাংলা একাডেমী সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার লাভ করেন। গল্প উপন্যাস ও কিশোর সাহিত্য — সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭। গত শতকের আশির দশকের শেষদিকে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনার প্লেট গ্রাফিক অ্যান্ড আর্ট…
দীপ্তেন্দু চক্রবর্তীর জন্ম ২৫ ডিসেম্বর ১৯৪৮। স্নাতক হওয়ার পরপরই পারিবারিক অর্থনৈতিক চাপে সরকারি চাকুরিতে যোগ দেন। অতঃপর সাইকেলে চেপে লন্ডন যাত্রার দুঃসাহসিক সিদ্ধান্ত। কলকাতায় শুরু সেই গল্পের বিবরণ আছে ‘গঙ্গা থেকে নায়াগ্রা’ নামের তাঁর প্রথম আত্মজৈবনিক গ্রন্থে। সেই বইয়ের ভূমিকা লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সাথেও তাঁর ছিল বিশেষ সংযোগ।
দয়ালি ইসলাম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার গুরুত্বপূর্ণ ইংরজিভাষী কবি। তাঁর নাম গ্রিফিন কবিতা পুরস্কার, ট্রিলিয়াম বই পুরস্কার এবং প্যাট লোথার মেমোরিয়াল পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেফট (২০১৯) এবং ইউসুফ অ্যান্ড লোটাস ফ্লাওয়ার (২০১১)। তিনি বাংলাদেশের অগ্রগণ্য চলচ্চিত্রকার সালাউদ্দিন জাকির ভাগনি এবং কবি, অনুবাদক ও শিল্পী নুরুন নাহারের নাতনি। শেলাগ রজার্স (সিবিসি নেক্সট চ্যাপ্টার), মাইকেল এনরাইট (সিবিসি সানডে এডিশন) এবং অ্যান মাইকেলস (সিভিটু ম্যাগাজিন) এর মতো খ্যাতিমানেরা দয়ালির সাক্ষাৎকার নিয়েছেন।
জন্ম ভৈরবে ২৯ এপ্রিল ১৯৪৯। পঞ্চাশ এবং ষাট দশকের শেষে ‘টয় হাউজ’ নামক বাড়িটিকে ঘিরে শিল্প সাহিত্যের যে সমাগম ঘটেছে সেখানে দিনু বিলাহ থাকাবস্থায় বহু স্বনামধন্য শিল্পী-সাহিত্যিকের স্নেহ আর সান্নিধ্য পেয়েছেন। ভগ্নিপতি অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদ মাহমুদের বিপ্লবিক শিল্প-সাংস্কৃতিক চেতনা দিন বিল্লাহ খুব কাছ থেকে নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন। তার প্রেরণায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং পাকহানাদার বাহিনীর হাতে ধৃত হন। দিনু বিল্লাহ সত্তর দশকে সমমনা বন্ধুদের সঙ্গে গড়ে তোলেন শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন, ঢাকা থিয়েটার।
জন্ম, ৪ অক্টোবর। বেড়ে ওঠা ঢাকাতে। কবিতার পাশাপাশি ছবি আঁকেন, গান লেখেন, নানা রকমের গদ্য লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ফেরদৌসের বর্তমান বাস আটলান্টিক মহাসাগরের পাড়ে, কানাডার টরন্টো শহরে। সবকিছুর উপরে নিজেকে বিশ্ব বোহেময়ান কবি আর চির তরুণ ভাবতে পছন্দ করেন ফেরদৌস।এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৬টি কবিতা ও ৩টি প্রবন্ধের বই।…
মাসুদ খান কবি, লেখক ও অনুবাদক। জন্ম ২৯ মে ১৯৫৯, পিতার কর্মস্থল জয়পুরহাট জেলার ক্ষেতলালে। পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। প্রকৌশলবিদ্যায় স্নাতক, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। তড়িৎ ও ইলেকট্রন প্রকৌশলী। বর্তমান নিবাস কানাডার টরন্টো শহরে। প্রকাশিত বই : কবিতা— পাখিতীর্থদিনে (১৯৯৩) নদীকূলে করি বাস (২০০১) সরাইখানা ও হারানো মানুষ (২০০৬) আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি (২০১১) এই ধীর কমলাপ্রবণ সন্ধ্যায় (২০১৪), শ্রেষ্ঠ কবিতা (২০১৮) ইত্যাদি। গদ্য— দেহ-অতিরিক্ত জ্বর (২০১৫) প্রজাপতি ও জংলি ফুলের উপাখ্যান (২০১৬), গদ্যগুচ্ছ (২০১৮) ইত্যাদি।
অশোক চক্রবর্তী (জন্ম ১৯৩৯) কানাডা-প্রবাসী একজন কবি ও চিত্রী। কানাডাতে আছেন পাঁচ দশকের বেশি সময় ধরে। তিনি একাধারে গল্পকার, গদ্যকার ও নাট্যকার। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের তিনি একজন বোদ্ধ সাধকও বটে। সর্বোপরি তিনি একজন মানবতাবাদী। ২০২০ সালে তিনি টরন্টো আন্তর্জাতিক লেখক সম্মেলন (টিফা)-তে অংশগ্রহণ করেন। তাঁর কবিতা স্প্যানিশ, ফরাসি, জার্মান,…