জুবাইদা গুলশান আরা হেনা

জুবাইদা গুলশান আরা হেনা একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক। উপন্যাস, স্মৃতিকথা, বিজ্ঞান কল্পসাহিত্য, শিশুসাহিত্য এবং কিশোরসাহিত্য নিয়ে তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০৬টি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে স্মৃতিকথা – অমরাবতী, হৃদয়ের না বলা কথা ও স্মৃতিরা মালা গাঁথে। এছাড়া প্রকাশিত হয়েছে উপন্যাস সমগ্র এবং সায়েন্স ফিকশন সমগ্র। শিশুতোষ গ্রন্থ গল্পে গল্পে যায় বেলা–এর জন্য তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার লাভ করেন। তাঁর রোগা জামাই সিরিজ শিশুদের কাছে বিশেষ জনপ্রিয়। তিনি ইউনিসেফ বাংলাদেশের মীনা সিরিজের লেখকদলের সদস্য ছিলেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য শিক্ষামূলক গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে সম্মাননা লাভ করেছেন।

জুবাইদা গুলশান আরা হেনা’র বইসমূহ

হৃদয়ের না বলা কথা

অমরাবতী

আমি রোগা জামাই বলছি

গল্প মালা

সায়েন্স ফিকশন সমগ্র

গল্প দাদুর বাংলাদেশ

জুবাইদা গুলশান আরা হেনা’র লেখাসমূহ

No posts