আহমেদ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র , অদ্যম সাহসী যুবক আহমেদ হোসেন পড়াশোনার পাশাপাশি ১৯৮২-৮৩ সালে “নাট্য শিক্ষাঙ্গন” থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। অভিনেতা, আবৃত্তিকার, নাট্য নির্দেশক , উপস্থাপক এবং সংগঠক আহমেদ আশির দশকে থেকে বাংলাদেশ টেলিভিশন এর একজন তালিকাভুক্ত নাট্যশিল্পী। জড়িত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন , লোক নাট্যদল , বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম , এনজয় ফিল্ম সোসাইটি এর সাথে। বর্তমানে তিনি টরন্টো প্রবাস জীবনে “অন্যথিয়েটার টরন্টো” এবং “অন্যস্বর টরন্টো” নামের নাট্যদল এবং আবৃত্তি দলের প্রধান সংগঠক এবং নির্দেশক। কানাডার ব্যাংক অব মন্ট্রিয়ল -এ কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল এর প্রাক্তনীর স্মৃতি স্মারক ” আগুন ঝরা ফাগুন ভরা সেই সময়” এর সম্পাদক।
আহমেদ হোসেন-এর বইসমূহ

ইচ্ছের ডানায়
আহমেদ হোসেন-এর লেখাসমূহ
-
উৎসব আনন্দে আমাদের অভিবাসী যাপিত জীবন
দুই দশকের বেশি সময় আছি টরন্টো শহরে। চাকরি ছেড়ে ভালোবাসার সঙ্গিনীকে নিয়ে চারটি সুটকেস আর স্বল্প কিছু অর্থ নিয়ে স্বপ্নহীন পাড়ি জমাই টরন্টো নগরীতে। এখানে এসে নিজের দর্শনে বিশ্বাসী বলে…