পাঠক-কথন
বই যে কবে থেকে পড়া শুরু করি সেটা একটা গবেষণার ব্যাপার হতে পারে। শুধু এটূকু মনে আছে ছোটবেলায় মাসুদ রানা হাতে দেখে ছোটদাদা ঠাস করে একটা চড় দিয়েছিল। মানে আগে থেকেই লুকিয়ে চুরিয়ে বই পড়ার অভ্যাস ছিল আর কি! আমি কি জানতাম ছাই ওটা বড়দের বই!