অমলেন্দু ধর রচিত ‘উপলব্ধি’: একটি পাঠ-প্রতিক্রিয়া
সম্প্রতি ‘উপলব্ধি’ নামে একটি বই পড়লাম। বইটির লেখক কানাডা নিবাসী অমলেন্দু ধর। তাঁর সাথে আমার অনেকদিনের পরিচয়। কিন্তু তাঁর জ্ঞান গরিমা ও পাণ্ডিত্য সম্পর্কে আমার খুব বেশি জানা ছিল না। এ ছাড়া তিনি যে একজন সুলেখক, এ সম্বন্ধে একেবারেই ধারণা ছিল না।