রূমানা চৌধুরী
রূমানা চৌধুরী একজন জনপ্রিয় উপস্থাপক, অনুবাদক, কবি, সাহিত্যিক, কলামিষ্ট, সমালোচক, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত। ইংরেজি এবং বাংলা দুভাষাতেই মূলতঃ ছোটগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও কলাম লেখেন। সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামানার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৪টি। বাংলাদেশে থাকাকালিন তিনি
জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন ও বিতর্কে প্রথমস্থানে ছিলেন এবং মঞ্চ, টেলিভিশন ও বেতারে নিয়মিত উপস্থাপনা করতেন।
টরন্টোতে বসবাসরত রূমানা চৌধুরী (আহমদ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এম.এস.এস (লোকপ্রশাসন) ডিগ্রি লাভ করে ১৯৮২ সালে কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি কানাডিয়ান সরকারের অধীনে ফ্রিল্যান্স এক্রেডিটেড ইন্টারপ্রেটার / ট্রান্সলেটর হিসেবে কর্মরত রয়েছেন। সুপ্রিম কোর্ট অফ সেন্ট জন্স, নিউফাউন্ডল্যান্ড ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের উপর এক্সপার্ট উইটনেস হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
রূমানা চৌধুরী ডায়াসপোরা সাহিত্য ও অনুবাদের জন্য বাংলাদেশ, ভারত, ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে একাধিক সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি ২০২২ সালের মে মাসে “২০২২আইপিপিওয়াই” পুরস্কার (ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার্স বুক আ্যাওয়ার্ড), মাল্টিকালচারাল ফিকশন এর জন্য ব্রোঞ্জ মেডেল পুরস্কার লাভ করেছেন। এছাড়াও উত্তর আমেরিকা থেকে ২০২২ সালের জুন মাসে “ইন্ডিপেন্ডেন্ট বুক অ্যাওয়ার্ডের” জন্য মনোনীত পাঁচজন ফাইনালিষ্টের একজন হয়েছেন তার লেখা ইনানা পাবলিকেশন্স টরন্টো, কানাডা থেকে প্রকাশিত “ডাস্ক ইন দি ফ্রগ পন্ড এবং অন্যান্য গল্প” এর জন্য। কানাডায় ২০২২ সালে এই বইটি গভর্নর জেনারেলস সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
রূমানা চৌধুরী-এর লেখাসমূহ
-
চার দশকের কানাডা : সংগ্রাম, স্বপ্ন ও সৃজনের প্রতিচ্ছবি
চার দশকেরও বেশি সময় ধরে কানাডা আমার ঠিকানা। এই দেশের প্রকৃতি, সংস্কৃতি, শীতলতা, সুযোগ, সংবেদন, নিঃসঙ্গতা আর সম্ভাবনার সাথে জড়িয়ে গেছে আমার জীবনের প্রতিটি স্তর। বাংলাদেশে আমার …