এক সভ্য সমাজের সন্ধানে
টানাপোড়েনের জীবন থেকে কে না মুক্তি চায়! অন্ধবিশ্বাসের কারাগার থেকে মুক্তির নিঃশ্বাস সবাই নিতে চায়। আইনানুগ, মুক্ত, গণতান্ত্রিক এবং নির্ভয়ের সমাজ প্রতিটি মানুষের কাম্য। যখন স্কুলে পড়তাম তখনই স্বপ্ন…

প্রকৃতিকে যদি আমরা একজন মূক ও বধির চিত্রকর মনে করি, যিনি কথা বলেন বা শোনেন না, শুধু আপনমনে নানা রকমের ছবি এঁকে যান তাহলে বেশ হয়। আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা প্রকৃতিকে ধর্ম বলে মেনে নিয়েছি কারণ প্রকৃতির মাঝেই মানুষের জীবন বিবর্তিত হয়ে থাকে। একাগ্রচিত্তে লক্ষ করলে প্রকৃতির মাঝে কতগুলি শাশ্বত গুণ দেখা যায় যেমন সে নিরাসক্ত, নির্মোহ আর নির্বিকার। কিন্তু এসব অনাসক্তি সত্ত্বেও সে নিরন্তর কর্মরত। এই সনাতন কর্মধারা অনিবার ও অশেষ।