অখিল সাহা

জন্ম যশোর, বাংলাদেশে। ছাত্রজীবন থেকেই আধুনিক কবিতা-গল্প-সাহিত্য সমালোচনা ও প্রবন্ধ-চর্চার প্রতি নিবিষ্ট। প্রবাসজীবনে সংবাদ, পরিবেশ, ভ্রমণকাহিনি, ও বিজ্ঞান-বিষয়ক লেখালেখি। ছোট কাগজভিত্তিক সাহিত্য আন্দোলন, আধুনিক ও উত্তরাধুনিক কবিতা আন্দোলনে সংযুক্ত। বিভিন্ন লিটলম্যাগ, সাময়িকী, ও পত্রপত্রিকায় কবিতা, ছোটগল্প ও সাহিত্যবিষয়ক লেখা প্রকাশিত।  ছোটগল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় গল্প প্রতিযোগিতায় (১৯৮৯/৯০) ২য় পুরস্কারপ্রাপ্ত।

প্রকাশিত কবিতার বই: ইুঁদরগিবত পর্ব, (২০২৬), পেরেক ঠোকার উপাখ্যান (২০০৬)। যন্ত্রস্থ ভ্রমণকাহিনি ট্রাভেলগ-আমেরিকা ১ম পর্ব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিজ্ঞান ও কৌলিতত্ত্বে পড়াশোনা। পেশায় কিছুকাল কলেজ শিক্ষকতা ও খাদ্যমান-খাদ্যনিরাপত্তা বিষয়ে জৈবপ্রযুক্তিবিদ। বিভিন্ন সংগঠন যেমন নারায়ণগঞ্জের শ্রুতি-ধাবমান, খুলনা সাহিত্য পরিষদ, খুলনা রাইটার্স ক্লাব, উদীচীসহ ঢাকায় আজিজমার্কেট ও ডাকসুর বিভিন্ন সাহিত্য আড্ডা, জাতীয় কবিতা পরিষদ, বিজ্ঞানচেতনা মঞ্চসহ নানান কবিতা আসরে গভীর সম্পৃক্ততা। ২০০৬ সালে ’খুলনা রাইটার্স ক্লাব’-এর সভাপতি থাকাকালীন বাংলাদেশ ও পশ্চিমবাংলার কবিদের নিয়ে ’আর্ন্তজাতিক কবিতা উৎসব’ আয়োজনের অভিজ্ঞতা!

অখিল সাহা’র বইসমূহ

পেরেক ঠোকার উপাখ্যান

ইুঁদরগিবত পর্ব

অখিল সাহা’র লেখাসমূহ

  • অমলেন্দু ধরের ’উপলব্ধি’–দেশকে দেখার আয়না

    বইমেলা লেখকদের জন্য যে অতীব প্রয়োজনীয় ও মূল্যবান সুযোগটি দান করে, তা হলো সারা কানাডায় বসবাসরত বাঙালি লেখকদের পারস্পারিক দেখা সাক্ষাৎ ও সর্বসমক্ষে তাদের প্রকাশনা তুলে ধরা!

  • দেশান্তরে বসতি

    বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছবির মত নদীর বুকে ছিল এক বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকোতে চড়ে দু’টো খেলা ছিল আমাদের কাছে ভীষণ মজার! যার প্রথমটা ছিল, সাঁকো বেয়ে নদীর একেবারে…