তাসমিনা খান

তাসমিনা খানের  জন্ম ২৭ জুন ১৯৮১, বাংলাদেশের চট্টগ্রাম শহরের, পাহাড়তলিতে। ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে শিক্ষকতা শুরু করেন তিনি। কানাডায় এসে বিহেভিয়ার এনালাইসিসে দ্বিতীয়দফায় অনার্স এবং মাস্টার্স করে, গত আট বছর ধরে তিনি বিহেভিয়ার এনালাইসিস নিয়েই কাজ করছেন।  তাসমিনা শৈশব থেকেই বাংলাদেশের মঞ্চ, বেতার, ও টেলিভিশনে নিয়মিত সঙ্গীত ও অনুষ্ঠান উপস্থাপনা করতেন। বর্তমানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন কানাডার বিভিন্ন মঞ্চ আর টেলিভিশন চ্যানেলে।

২০২৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ ‘অটিসম কোন অভিশাপ নয়’। তিনি সম্প্রতি ওয়েস্টার্ন ইউনিভারসিটির (লন্ডন, অন্টেরিও) মাস্টার্স শিক্ষার্থীদের জন্য তাঁর প্রফেসরদের সাথেও মানসিক স্বাস্থ্যের উপর একটি টেক্সটবুকের একটি অধ্যায় লিখেছেন। তিনি টরন্টোর সর্বাধিক পঠিত সংবাদপত্র, বাংলামেইল-এর নিয়মিত লেখক।  

তাসমিনা খান-এর বইসমূহ

অটিসম কোনো অভিশাপ নয়

আপনি কি মানসিকভাবে সুস্থ?

বসন্ত ও বিষাদ

তাসমিনা খান-এর লেখাসমূহ

  • |

    শূন্য থেকে সফলতার পথে

    মানুষ পরিবর্তনশীল, জীবন পরিবর্তনশীল, জীবনের গতি আর ধারাও পরিবর্তনশীল। জীবন বিবর্তিত হচ্ছে তার নিজস্ব গতিবেগে, আমরা কেবল ঘূর্ণিত হয়ে চলেছি সময়ের মোহনায়, জীবনের তাগিদে।

  • ভুল শরীরে বসবাস

    ভুল তো ভুলই। জীবমাত্রই ভুল করতে পারে। মানুষ যদি ভুল করে, আর সে ভুল সে বুঝতে পারে, সে ভুল শুধরানোর সুযোগটি তাকে করে দেয়া উচিত। অনেক সময় নিজে ভুল না করেও, পারিবারিক কিংবা…

  • অন্তর্বাহ: সময়ের অগ্রবর্তী এক আত্মকথন

    টরন্টোপ্রবাসী বাংলাদেশি লেখক সুব্রত কুমার দাসের লেখা উপন্যাস অন্তর্বাহ একটি সরল জীবনগাঁথা। অতি সহজ-সরলভাবে লেখক এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কলেজশিক্ষক অভিমন্যু দাসকে জীবন দিয়েছেন …

  • ইয়েটসের নারী ও নিকুঞ্জ

    তাসমিনা খান ইংরেজি সাহিত্যের একনিষ্ঠ সাধক, গবেষক সুজিত কুসুম পাল পরিশুদ্ধ ও বিমুগ্ধ নেত্রে আর মননে অবলোকন করেছেন আইরিশ কবি…