শাহানা আকতার মহুয়া
শাহানা আকতার মহুয়ার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের নাটোরে। শিক্ষা বিষয়ে স্নাতক এবং সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর। ২০০৮ সাল থেকে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস। বর্তমানে ভ্যাঙ্কুভারে একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
সম্পাদনা করেন সুরুচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’।
প্রকাশিত কাব্যগ্রন্থ ধ্রুপদ সন্ন্যাসে (১৯৯৮), কাচের কোকিল (২০০০), প্রত্নপিপাসার জল (২০০৫), মনঘর (২০১২), শত পদ্য মলাটের ভাঁজে (২০১৮)
অনুবাদকর্মের তালিকায় রয়েছে – আর্মেনিয়ার ছোটগল্প (২০০৫ পুনর্মুদ্রণ- ২০১৮), ভারতীয় নারী-লেখকদের গল্পের সংকলন: জেনানা জবান (২০১০), কানাডীয় আদিবাসী কবিতার অনুবাদ গ্রন্থ: দূরের ক্যানভাস (২০১৬) এবং উত্তুঙ্গ স্রোত বেয়ে (২০১৯)।
কবিতায় মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে পশ্চিমবঙ্গ থেকে লাভ করেছেন ‘যতীন্দ্রমোহন বাগচী সম্মাননা পদক’।
শাহানা আকতার মহুয়া’র বইসমূহ

উত্তুঙ্গ স্রোত বেয়ে

আর্মেনিয়ার গল্প

শত পদ্য মলাটের ভাঁজে

দূরের ক্যানভাস

মনঘর

জেনানা জবান

প্রত্ন পিপাসার জল

কাঁচের কোকিল

ধ্রুপদ সন্ন্যাসে
শাহানা আকতার মহুয়া’র লেখাসমূহ
-
শব্দেরা যেভাবে পথ খুঁজে নেয়
সাহিত্য এমন এক শিল্পমাধ্যম, যেখানে মানুষের অন্তর্জগত, অনুভূতি, অভিমান, স্বপ্ন, প্রতিবাদ এবং ভালোবাসা এক অদ্ভুত মায়ায় শব্দ হয়ে জন্ম নেয়। একজন লেখক যখন লেখেন, তখন তিনি কেবল গল্প…
-
সুদূরপারের জীবন পুরাণ
সেই যে দুই বিলিয়ন বছর আগে হোমো ইরেকক্টাস প্রজাতি আফ্রিকা থেকে প্রথম যাত্রা শুরু করে সেই যাত্রা আজও থামেনি। হোমো ইরেক্টাসের পরে হোমো হাইডেলবার্গেন্সিস প্রায় পাঁচ লক্ষ বছর আগে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
-
কানাডায় মানবাধিকার: চ্যালেঞ্জ এবং উত্তরণ
দুই যুগ আগেও কানাডা নামক দেশটি নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ ছিল না যেমনটা ছিল আমেরিকা, মধ্যপ্রাচ্য কিংবা লন্ডনের প্রতি। কিন্তু এখন সেটা বদলে গেছে অনেকটাই – বর্তমান সময়ে স্থায়ী অভিবাসন, উচ্চতর শিক্ষা, ভ্রমণ কিংবা চাকুরি – সব ক্ষেত্রেই মানুষের অন্যতম পছন্দের দেশটি হচ্ছে কানাডা। নানা কারণে কানাডায় আসার জন্য মানুষের আগ্রহের ইতিহাস দীর্ঘ। এবং বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে সেই আগ্রহের মাত্রা নানাভাবে প্রভাবিত হয়েছে।
শাহানা আকতার মহুয়াকে নিয়ে লেখা
-
শাহানা আকতার মহুয়া পেলেন বামে-ইহাস: প্রবাসে নতুন মাইলফলক পুরস্কার
শাহানা আকতার মহুয়া পেলেন প্রথম বামে-ইহাস বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার ২০২৬। প্রবাসে বাংলা সাহিত্যের জন্যে এই প্রথম এক সম্মানজনক বড় পুরস্কার।
-
স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে
কানাডার ভ্যাঙ্কুভার-নিবাসী কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক শাহানা আকতার মহুয়া পেল কানাডার সম্মানজনক প্রথম ‘বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার ২০২৬’।
-
কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা: শাহানা মহুয়ার ‘সুদূরপারের জীবন পুরাণ’ নিয়ে বেলা-অঞ্জন সংলাপ
আজকে অনেকদিন পর বেলার ফোন। ফোন করেই জানতে চায়, কী করছো। অঞ্জন মৃদু উত্তর দেয়, একটু ব্যস্ত আছি। বেলা ছাড়ে না। কী নিয়ে ব্যস্ততা। অঞ্জন ভাবে, না বলা পর্যন্ত ঠাঁই নেই।