কানাডার জনসংখ্যা ৩৮.৯৩ মিলিয়ন – অর্থাৎ প্রায় চার কোটির কাছাকাছি। এর আয়তন ৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। প্রতি চার বর্গ কিলোমিটারে এখানে মাত্র একজন মানুষ বাস করেন। কেবলমাত্র ধারণা দেওয়ার জন্য বলছি কানাডার মাঝে প্রায় ৬৮টি বাংলাদেশকে ঢোকানো যাবে। দেশটিতে ১০ টি প্রদেশ এবং ৩টি টেরিটোরি রয়েছে।
কানাডার ভৌগলিক বিস্তৃতি যেমন মনোমুগ্ধকর তেমনি বৈচিত্র্যময়। দেশটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময় যেমন নায়াগ্রা জলপ্রপাত, ব্যানফ ন্যাশনাল পার্ক এবং ইউকনের নর্দান লাইটস নিয়ে সমৃদ্ধ। প্রাকৃতিক আশ্চর্যের মহাদেশ উত্তর আমেরিকার উত্তরঅংশে অবস্থিত। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রসারিত কানাডা – যা বৈচিত্র্যময় হিসাবে অত্যাশ্চর্য।